আমি সাদিক হাসান রহিদ। আপনাদের সন্তান, আপনাদের ভাই। দীর্ঘদিন ধরে ০৩ নং ওয়ার্ডের মানুষের সুখে-দুঃখে পাশে আছি। আমার লক্ষ্য একটি আধুনিক, নিরাপদ, মাদকমুক্ত ও পরিচ্ছন্ন ওয়ার্ড গড়ে তোলা। তরুণদের নিয়ে একটি সুন্দর সমাজ গড়তে আমি বদ্ধপরিকর।
০৩ নং ওয়ার্ডকে একটি আধুনিক, নিরাপদ ও বাসযোগ্য মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তোলাই আমার প্রধান লক্ষ্য।
নিয়মিত ড্রেন পরিষ্কার ও আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে ওয়ার্ডকে দুর্গন্ধমুক্ত রাখা হবে।
সিসি ক্যামেরা স্থাপন এবং পাড়াভিত্তিক পাহারার মাধ্যমে মাদকমুক্ত ও নিরাপদ সমাজ নিশ্চিত করা হবে।
ওয়ার্ডের প্রতিটি অন্ধকার অলি-গলিতে উন্নত মানের এলইডি (LED) সড়কবাতি স্থাপন করা হবে।
যুবকদের কর্মসংস্থান, আইটি ট্রেনিং এবং ক্রীড়া উন্নয়নে বিশেষ প্রকল্প হাতে নেওয়া হবে।
মানুষের সেবায় আমাদের নিরন্তর পথচলার কিছু মুহূর্ত
ওয়ার্ডের উন্নয়নে আপনার সক্রিয় অংশগ্রহণ কাম্য। আজই যুক্ত হোন আমাদের ডিজিটাল ও মাঠ পর্যায়ের অভিযানে।
কোড ভুলে গেছেন? মোবাইল নাম্বার দিয়ে উদ্ধার করুন: